০৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে রাষ্ট্রীয় মর্যাদায় ফায়ার ফাইটার নুরুল হুদার দাফন

গফরগাঁওয়ে ফায়ার ফাইটার নুরুল হুদাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

ময়মনসিংহের গফরগাঁওয়ে নিজ গ্রামের বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নুরুল হুদা। উপজেলার ধামাইল গ্রামে বাড়িতে তৃতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ছেলেকে হারিয়ে মা-বাবা মুর্ছা যাচ্ছেন বারবার।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ধামাইল গ্রামে নুরুল হুদাকে গার্ড অব অনার প্রদান শেষে জানাজা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনির নেতৃত্বে গফরগাঁও থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এসময় ময়মনসিংহ বিভাগীয় ফায়ার সার্ভিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী ও গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোওয়ার হোসেন গফরগাঁও ফায়ার সার্ভিস থেকে গার্ড অব অনার দেন। এরপর অনান্য রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার দল মত নির্বিশেষে মানুষ জানাজায় অংশ নেন।

জানাজায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্তাব্যক্তিসহ সব শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আত্মীয় স্বজনরা শেষ দেখা দেখে গেলেও বাবার আহাজারি শেষ হবার নয়। বারবার পুত্রশোকে মুর্ছা যাচ্ছেন তিনি। এর আগে গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মী নরুল হুদা অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে মারা যান। পরে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে বুধবার সন্ধ্যায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ বিভাগীয় ফায়ার সার্ভিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, রাষ্ট্রের দায়িত্ব পালনে সহকর্মী শহীদ হয়েছেন। এর জন্য ফায়ার সার্ভিস গর্বিত। উল্লেখ্য, নরুল হুদা উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামের মুনসুর আহাম্মেদের ছোট ছেলে । বড় ছেলে শামছুল হুদা গত ৩ বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। নুরুল হুদা ২০০৭ সালের ২৯ মার্চ ফায়ার সার্ভিসের চাকরিতে যোগ দেন। মৃত্যুকালে তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও স্বজনদের রেখে যান।

Share this news as a Photo Card

ট্যাগ :

দল বা প্রশাসনের কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রিন্স

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, 'মাশরেকী' পদক পেলেন ঈশ্বরগঞ্জের মুজিবুর রহমান

30 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গফরগাঁওয়ে রাষ্ট্রীয় মর্যাদায় ফায়ার ফাইটার নুরুল হুদার দাফন

পোষ্টের সময় : ০২:৪২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫