ময়মনসিংহ নগরীর গোলপুকুর পাড় এলাকায় পুর্ব শত্রুতার জেরে কথা-কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্রের আঘাতে একজনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
লিখিত অভিযোগে জানা যায়, গত ২ অক্টোবর নগরীর গোলপুকুর পাড় এলাকায় পুজামন্ডপ বিসর্জন দেয়ার আগে পরে দেয়া নিয়ে কথা-কাটাকাটি হয় শিপন চন্দ্র পাল শিপু ও অভিজিৎ দাস অলির সাথে। পরে সেখান থেকে চলে এসে
এক পর্যায়ে একই এলাকার চিহুিত অপরাধী ৭নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক অভিজিৎ দাস অলির নেতৃত্বে ঋতিক সরকার, অর্ক দাস ভীমসহ আরো কয়েকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাসার সামনে গিয়ে হত্যার উদ্দেশ্যে শিপু ও তার বড় ভাই রিপনের উপর হামলা করে গুরুতর রক্তাক্ত জখম করে দুর্বৃত্তরা। শিপুর বড় ভাই রিপন ফেরাতে গেলে তাকে কিল ঘুষি দিলে সে দৌড়ে পালালে চিহুিত অপরাধীরা দেশীয় অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয়ে শিপুকে। বর্তমানে মমেক হাসপাতালের ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
এঘটনায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় চিহুিত অপরাধীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে শিপুর বড় ভাই রিপন চন্দ্র বাহাল। থানায় অভিযোগ দায়েরের পর দুর্বৃত্তরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে। বর্তমানে আহত ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্টাফ রিপোর্টার 






















