০১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে যারা সংশয় ছড়াচ্ছেন তারা স্বৈরাচারের দোসর: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশে নির্বাচনি জোয়ার চলছে। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, ভোট চাইছেন, মিছিল হচ্ছে। নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ-সংশয় নেই। যারা সংশয় ছড়াচ্ছেন তারা স্বৈরাচারের দোসর।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর কলেজ রোডে নাগরিক সমাজ ও সিটি ডিফেন্স পার্টি আয়োজিত নাগরিক সংবর্ধনা শেষে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‌‘ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। এ নিয়ে কোনো সংশয় নেই। রাজনৈতিক দলগুলো গণভোট নিয়ে দ্রুত একটা সিদ্ধান্তে এলে আমরা আরও দ্রুত ও সুন্দরভাবে নির্বাচনের কাজটা করতে পারবো।’

নাগরিক সংবর্ধনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সিটি ডিফেন্স পার্টির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রেস সচিব শফিকুল আলম সংবর্ধনাস্থলে পৌঁছালে সিটি ডিফেন্স পার্টি ও নাগরিক সমাজের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। পরে নাগরিক সমাজের পক্ষ থেকে প্রেস সচিবকে ক্রেস্ট দেওয়া হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :

দল বা প্রশাসনের কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রিন্স

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, 'মাশরেকী' পদক পেলেন ঈশ্বরগঞ্জের মুজিবুর রহমান

30 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নির্বাচন নিয়ে যারা সংশয় ছড়াচ্ছেন তারা স্বৈরাচারের দোসর: প্রেস সচিব

পোষ্টের সময় : ১০:৫৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫