০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা থেকে সরে দাঁড়াল ফ্রান্স ও যুক্তরাজ্য

চলতি জুন মাসের মাঝামাঝি নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া এক আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার যে পরিকল্পনা ছিল, তা থেকে আপাতত সরে এসেছে ফ্রান্স ও যুক্তরাজ্য।

মিডেল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি আরব ও ফ্রান্সের যৌথ নেতৃত্বে ১৭ থেকে ২০ জুন পর্যন্ত চলবে এই সম্মেলন। সম্মেলনকে সামনে রেখে ইউরোপের দেশগুলোর মধ্যে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির পক্ষে লবিং করছিল ফ্রান্স।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সম্প্রতি বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নৈতিক ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, ইউরোপীয় দেশগুলো যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, তাহলে সৌদি আরবও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

তবে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের বরাতে জানা গেছে, ফরাসি কর্মকর্তারা ইসরায়েলকে অবহিত করেছেন যে, সম্মেলনে তারা সরাসরি ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে না। বরং তারা একটি সমন্বিত রোডম্যাপ বা পরিকল্পনার মাধ্যমে স্বীকৃতির পথ প্রশস্ত করতে চায়। এর মধ্যে রয়েছে ইসরায়েলি জিম্মিদের মুক্তি, ফিলিস্তিনি প্রশাসনিক কাঠামোর সংস্কার এবং গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব।

বিশ্বের মোট ১৪৭টি দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে ইউরোপের অনেক দেশ এখনো এই বিষয়ে অনাগ্রহ দেখিয়ে আসছে। তাদের মতে, এমন সিদ্ধান্ত নিতে হলে ইসরায়েলের সম্মতি প্রয়োজন এবং আরব দেশগুলোকেও এর বিনিময়ে কিছু ছাড় দিতে হতে পারে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

রাজপথে জামায়াত, ফুলপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবি

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ

01 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা থেকে সরে দাঁড়াল ফ্রান্স ও যুক্তরাজ্য

পোষ্টের সময় : ০২:৩৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫