০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা-ভুটান, ফিরতে পারে নেপাল

দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ আসর টেকনো-সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ড্র অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত ড্র অনুযায়ী, স্বাগতিক বাংলাদেশ ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটানের সঙ্গে জায়গা পেয়েছে।

অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারত খেলবে মালদ্বীপ ও পাকিস্তানের বিপক্ষে।

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) ১৫তম আসরটি আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে। ২০১৮ সালের পর এই প্রথম পুরুষদের সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজন করছে বাংলাদেশ।

ড্রয়ের বড় চমক ছিল নেপালের অনুপস্থিতি। বর্তমানে ফিফার নিষেধাজ্ঞার কারণে দেশটির অংশগ্রহণ অনিশ্চিত। তাই প্রাথমিকভাবে ছয়টি দল নিয়ে ড্র সম্পন্ন হয়েছে।

তবে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেলের ভাষ্য, নির্ধারিত সময়ের মধ্যে নেপালের ওপর থেকে ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে দলটিকে বাংলাদেশের গ্রুপে যুক্ত করা হবে। সেক্ষেত্রে ‘এ’ গ্রুপে চারটি এবং ‘বি’ গ্রুপে তিনটি দল থাকবে।

নিজেদের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে নতুন কোচের অধীনে ভালো ফলের প্রত্যাশা করছে বাংলাদেশ। ২০০৩ সালের পর আর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে পারেনি জামাল ভূঁইয়ার দল। দীর্ঘ দুই দশকের বেশি সময়ের শিরোপাখরা কাটিয়ে ঘরের মাঠে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

Share this news as a Photo Card

ট্যাগ :

ব্রহ্মপুত্র নদে ভাসছিল পুলিশ সদস্যের বাবার লাশ

আওয়ামী বন্দোবস্তের অপরাজনীতি করে জুলাই চেতনা ভূলুণ্ঠিত করছে জামায়াত-এনসিপি: প্রিন্স

31 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা-ভুটান, ফিরতে পারে নেপাল

পোষ্টের সময় : ০৬:০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬