০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি

‘সবুজায়ন হোক সমৃদ্ধির অঙ্গীকার’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রোয়াইলবাড়ি বাজারের ওয়াহাব মাস্টার কিন্ডারগার্টেনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. আলহাজ রফিকুল ইসলাম হিলালী।

ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের ট্রি প্লান্টেশন প্রজেক্টের আওতায় রোয়াইলবাড়ি বাজার থেকে পাইকুড়া বাজার পর্যন্ত সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হবে। (এফবিএসওএ) এর স্বত্বাধিকারী প্রফেসর সিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া (মজনু), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও রোয়াইলবাড়ি ইউনিয়নের প্রশাসক রহিমা খাতুন।

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, রোয়াইলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ভূঁইয়া (সুরুজ আলী), সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধি,ও গণ-মাধ্যম কর্মীগন।

বক্তারা বলেন-পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ ধরনের সামাজিক উদ্যোগকে সফল করতে সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন বলেও তারা মত প্রকাশ করেন। সেইসাথে মাদক ও জুয়ার বন্ধের জন্য সকলের সহযোগীতা কামনা করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

ব্রহ্মপুত্র নদে ভাসছিল পুলিশ সদস্যের বাবার লাশ

আওয়ামী বন্দোবস্তের অপরাজনীতি করে জুলাই চেতনা ভূলুণ্ঠিত করছে জামায়াত-এনসিপি: প্রিন্স

31 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কেন্দুয়ায় ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি

পোষ্টের সময় : ০৫:৫৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬