০৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় ১১৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

ময়মনসিংহের র‌্যাব-১৪’ কোম্পানির একটি টিম মঙ্গলবার রাতে ভালুকায় অভিযান চালিয়ে ১১৪ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। ভালুকা পৌরসভার ফুটওভার ব্রীজ সংলগ্ন গফরগাঁও রোডের মাথায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে মাদক তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন, ঢাকার ডেমরার পূর্বহাজীনগর টেংরা এলাকার দেলোয়ার হোসেনের পুত্র মো. রাজু আহমেদ(৩২)। উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক বাজার মূল্য ৮ লাখ টাকা হবে বলে র‌্যাব জানিয়েছে।

বুধবার তাকে মাদক মামলায় ভালুকা থানায় সোপর্দ করা হয়েছে বলে র‌্যাব-১৪’র মিডিয়া অফিসার কর্তৃক পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :

দল বা প্রশাসনের কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রিন্স

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, 'মাশরেকী' পদক পেলেন ঈশ্বরগঞ্জের মুজিবুর রহমান

30 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভালুকায় ১১৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

পোষ্টের সময় : ০৩:৫৭:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫