০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় এনসিপির ২৪ সদস্যের কমিটি ঘোষণা

ময়মনসিংহের ভালুকা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতে ২৪ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

রবিবার (২৯ জুন) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বাক্ষরে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটিতে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও ভালুকা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন (আশরাফ মাস্টার)। যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন সাবেক চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মোস্তফা।

এছাড়া বীর মুক্তিযোদ্ধা শহর ঢালী, সাবেক ব্যাংকার শাহ মাহতাব উদ্দিন, শেখ মোস্তাক আহমেদ, মো. লোকমান হেকিম এবং জাতীয় নাগরিক কমিটির ভালুকা উপজেলা প্রতিনিধি মুফতি হাবিব জিহাদীকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আরাফাত সানী, নুরুজ্জামান কবির, সাকিব আল হাসান, হাফেজ মাওলানা জুনায়েদ হাসান, মো. ইব্রাহিম খলিল, মো. মিজানুর রহমান, মো. রফিকুল ইসলাম রইছ, ফরহাদ আরেফিন, হাফেজ ইমাম হোসাইন, শান্তা ইসলাম, গোলাম কিবরিয়া উজ্জ্বল, আবু সাঈদ, আব্দুল লতিফ, ওয়াসিম এবং আব্দুল মান্নান।

ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে, এই সমন্বয় কমিটি আগামী তিন মাস অথবা জেলা আহ্বায়ক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

নতুন এই কমিটি এনসিপির উপজেলা পর্যায়ের রাজনীতিকে আরও গতিশীল করে তুলবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট নেতারা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় এলজিইডি প্রকৌশলী আল-আমিন সরকারকে বিদায়, মিজানুর রহমানকে বরণ

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড

30 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভালুকায় এনসিপির ২৪ সদস্যের কমিটি ঘোষণা

পোষ্টের সময় : ১২:০১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫