নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশি কার্যক্রম আরও গতিশীল করতে নতুন একটি গাড়ি দিয়েছে অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
প্রতিষ্ঠানটির পরিচালক ও বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমানের উপস্থিতিতে মঙ্গলবার (২০ অক্টোবর) গাড়ির চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, এমপি, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা-এর কাছে গাড়ির চাবি হস্তান্তর করেন।
পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক মো. মতিউর রহমানের উপস্থিতিতে এ উদ্যোগ আইনশৃঙ্খলা রক্ষায় বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ কাজ করে যাচ্ছে। নতুন গাড়ি সংযোজনের ফলে শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের রাতের টহল, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং প্রত্যন্ত এলাকায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া আরও সহজ ও গতিশীল হবে।
তিনি জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও স্থানীয় জনগণের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন গাড়িটি শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের কার্যক্রমে গতি আনার পাশাপাশি অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক 


















