১০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে জেল থেকে জামিন ছাড়াই পালানো তিন আসামি র‍্যাবের অভিযানে ধরা

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন আদেশ ছাড়াই মুক্তি পাওয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।
গতকাল বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের ঘাটাইল থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো তারাকান্দা মধ্যতারাটি পশ্চিমপাড়া গ্রামের হযরত আলীর ছেলে আনিছ মিয়া (৩২), রাশেদুল ইসলাম (২৫) ও জাকিরুল ইসলাম (২৮)। আজ দুপুরে র‌্যাব-১৪ সদর দপ্তরের অধিনায়ক নঈমুল হাসান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
র‌্যাব জানায়, ২৭ জানুয়ারি মঙ্গলবার কারা কর্তৃপক্ষের ভুলে মুক্তি পেয়ে এরা কারাগার থেকে বের হয়ে পালিয়ে যায়। বিষয়টি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে র‌্যাব বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করে। এরআগে গত ২৩ জানুয়ারি র‌্যাব তারাকান্দা থানার একটি হত্যা মামলার ওই তিন আসামী গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়েছিল। কারা কর্তৃপক্ষ এ ঘটনায় ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করেছে। বিষয়টি তদন্তের জন্য কারা কর্তৃপক্ষ ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই মাদ্রাসাশিক্ষক রিমান্ডে

উন্নয়ন ও যোগাযোগ খাতে সমন্বয় বৃদ্ধিতে গুরুত্ব বাংলাদেশ-চীনের

07 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে জেল থেকে জামিন ছাড়াই পালানো তিন আসামি র‍্যাবের অভিযানে ধরা

পোষ্টের সময় : ০২:৪৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬