০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘মার্কিন হামলার চিরস্থায়ী পরিণতি ঘটানো হবে’

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেছেন।

একটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে আরাঘচি বলেন, “জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র একটি গুরুতর আন্তর্জাতিক অপরাধ করেছে। তারা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটিতে) স্বাক্ষরকারী হয়েও ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালিয়েছে।”

তিনি আরও বলেন, “আজ সকালের ঘটনা ভয়ঙ্কর এবং এর চিরস্থায়ী পরিণতি হবে। এই ধরনের বিপজ্জনক, বেআইনি ও অপরাধমূলক আচরণে প্রতিটি জাতিসংঘ সদস্য রাষ্ট্রের উদ্বিগ্ন হওয়া উচিত।”

আরাঘচি স্পষ্ট করে জানান, ইরান তার সার্বভৌমত্ব, স্বার্থ ও জনগণকে রক্ষা করতে “সমস্ত বিকল্পই উন্মুক্ত রাখছে।”

সূত্র: আল জাজিরা

🔥 ইরান – ইসরায়েল যুদ্ধ নিয়ে আরো পড়ুন ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ এর আন্তর্জাতিক পাতায় 🔥https://dailybexpress.com/category/আন্তর্জাতিক/

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: প্রিন্স

৩৪ লাখ টাকার ঋণ নিয়ে বিপাকে, হালুয়াঘাটে সাজাপ্রাপ্ত নারী গ্রেফতার

07 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘মার্কিন হামলার চিরস্থায়ী পরিণতি ঘটানো হবে’

পোষ্টের সময় : ১১:০৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫