০১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে বাস চালকদের জন্য বিনামূল্যে চক্ষু সেবা প্রদানে ভিশন সেন্টার উদ্বোধন 

‘বাংলাদেশ বাস চালকদের জন্য সমন্বিত চক্ষু সেবা প্রধানের মাধ্যমে সড়ক নিরাপত্তা উন্নত করা’ এ প্রকল্পের আওতায় বিনামূল্যে চক্ষু স্বাস্থ্য সেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে নগরীর বড়বাজার এলাকায় জেলা মটরজান কর্মচারী ইউনিয়ন ভবনে ডাঃ কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল, গুড পিপল ইন্টারন্যাশনাল এবং ওরবিস ইন্টারন্যাশনাল এর যৌথ সহযোগিতায় এ প্রকল্পের একটি প্রাথমিক চক্ষু সেবা কেন্দ্র (ভিশন সেন্টার) উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান।

ডাঃ কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথ হিসেব বক্তব্য রাখেন অরবিস কান্ট্রি ডিরেক্টর ডাঃ মুনির আহমেদ, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ফয়সল আহমেদ, গুড পিপল মিনহাজ আহমেদ, ময়মনসিংহ মটরযান শ্রমিক ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের নির্বাহী পরিচালক শরীফুজ্জামান পরাগ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যারা যাত্রীদের নিরাপত্তা দিবেন সেইসব যানবাহন চালকদের নিরাপত্তার জন্য এ আয়োজন। চালকদের সেবায় এ উদ্যোগ ফলপ্রসু হলে এ আয়োজন সার্থক হবে।

বক্তারা আরও বলেন, চোখ সুস্বাস্থ্যের নিয়ামক শক্তি। এ উদ্যোগ ময়মনসিংহের জন্য মাইলফলক। কল্যাণধর্মী এ ধরণের উদ্যোগ জিও, এনজিও দের এগিয়ে আসা উচিত। বিএনএসবি যথাযথ পর্যবেক্ষণের মাধ্যমে একটি সুপারিশমালা প্রণয়ন করলে ভবিষ্যতে প্রশাসন সহায়ক ভূমিকা পালন করতে পারবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন কার্যালয়সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

যে জাতি তার সংস্কৃতিকে ধারণ করে, সে জাতি কখনো পথ হারায় না: এমরান সালেহ প্রিন্স

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

25 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে বাস চালকদের জন্য বিনামূল্যে চক্ষু সেবা প্রদানে ভিশন সেন্টার উদ্বোধন 

পোষ্টের সময় : ১০:১৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬