১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে মাদ্রাসাছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের কোতোয়ালী থানায় দায়ের করা একটি অপহরণ মামলার প্রধান আসামি মোঃ শান্তকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে নগরীর কেওয়াটখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, ভিকটিম (১৫) স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। মাদ্রাসায় যাওয়া-আসার পথে শান্ত তাকে নিয়মিত প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত। প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত ০২ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল আনুমানিক ৩টার দিকে ভিকটিম বাড়ি থেকে দোকানে যাওয়ার সময় শান্ত ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক অপহরণ করে সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গত ২৭ নভেম্বর ২০২৫ তারিখে কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং-৭৬) দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই র‌্যাব-১৪-এর একটি আভিযানিক দল আসামিকে ধরতে ছায়া তদন্ত শুরু করে।

র‌্যাব-১৪, সিপিএসসি-এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয় যে আসামি কেওয়াটখালী এলাকায় অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে বুধবার (১৪ জানুয়ারি) রাত ১২টা ১০ মিনিটে অভিযান চালিয়ে শান্তকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দিয়েছিলেন মাস্ক

ঘুষের দায়ে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

07 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে মাদ্রাসাছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

পোষ্টের সময় : ০১:৪৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬