ময়মনসিংহে ইব্রাহিম খলিল হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে বিশেষ দায়রা জজ আদালত। সোমবার দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই বায় দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে শহরের পাটগুদাম এলাকায় ছিনতাইকারীরা খলিলের সব কিছু নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় খলিলের বোন জামাই সারোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সাতবছর পর হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় আসামী নিশাদ, খোরশেদ, তুষার, সবুজ ও প্যারিজ ডায়মন্ডকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। আসামীদের মধ্যে খোরশেদ পলাতক রয়েছে। দোষ প্রমাণিত না হওয়ায় সাদ্দাম ও পাভেল নামে দুইজনকে খালাস দেন আদালত।
স্টাফ রিপোর্টার 





















