১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে রেলওয়ের সরকারি গাছ চুরি করে কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

ময়মনসিংহে রেলওয়ে এলাকার সরকারি গাছ চুরি করে কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ সকালে ময়মনসিংহের কেওয়াটখালী লোকোশেডের পাশে এই ঘটনা ঘটে। নিহত তরুণের নাম রানা, ময়মনসিংহের শেষমোড় এলাকার নজরুল মিয়ার ছেলে।

স্থানীয়রা বলেন, সকাল প্রায় সাড়ে নয়টার দিকে রানা ও তার সঙ্গে আরো কয়েকজন মিলে রেলওয়ের ওই সরকারি গাছটি কাটতে ওঠেন। গাছ কাটার সময় রানা গাছের ডালে উঠলে সেখানে পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তারে স্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে তার মরদেহ গাছ থেকে নামায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, রানা ও তার সঙ্গীরা বেশ কিছুদিন ধরে আশেপাশের এলাকার গাছ চুরি করে কাটছিলেন এবং সেগুলো বিক্রি করেই তাদের জীবিকা চালাতেন। আজকের অনুমতি ছাড়া গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ফলে তার মৃত্যু হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :

দল বা প্রশাসনের কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রিন্স

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, 'মাশরেকী' পদক পেলেন ঈশ্বরগঞ্জের মুজিবুর রহমান

30 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে রেলওয়ের সরকারি গাছ চুরি করে কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

পোষ্টের সময় : ১২:৩১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫