১০:২০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাপলের নতুন সিওও ভারতীয় বংশোদ্ভূত সাবিহ খান

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে ভারতীয় বংশোদ্ভূত সাবিহ খানের নাম ঘোষণা করেছে। তিনি কোম্পানিতে তিন দশক ধরে কাজ করে আসছেন এবং চলতি মাসেই নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

১৯৬৬ সালে ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদে জন্ম নেওয়া সাবিহ ছোটবেলায় পরিবারের সঙ্গে সিঙ্গাপুরে যান। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে চলে গিয়ে টাফটস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বৈত স্নাতক এবং রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

১৯৯৫ সালে অ্যাপলের প্রোকিউরমেন্ট টিমে যোগ দেওয়ার আগে তিনি জিই প্লাস্টিকসে কাজ করতেন। এরপর থেকে তিনি অ্যাপলের বৈশ্বিক অপারেশনস ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন।

সাবিহ খান বর্তমানে অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অধীনে রয়েছে বৈশ্বিক সাপ্লাই চেইন, সরবরাহকারী নৈতিকতা কর্মসূচি এবং অপারেশনস টিম। অ্যাপলের অত্যাধুনিক পণ্যগুলো বাজারে আনতে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অ্যাপলের বিদায়ী সিওও জেফ উইলিয়ামস এ বছরই অবসরে যাবেন। তার অবসরের পর ডিজাইন টিম সরাসরি সিইও টিম কুকের অধীনে পরিচালিত হবে।

টিম কুক এক বিবৃতিতে বলেন, ‘জেফ ও আমি বহু বছর একসঙ্গে কাজ করেছি। অ্যাপল আজ যে অবস্থানে রয়েছে, তা তার অবদানের ফল। তিনি আমাদের বৈশ্বিক সাপ্লাই চেইনের রূপকার, অ্যাপল ওয়াচের স্থপতি এবং আমাদের স্বাস্থ্য কৌশলের পথপ্রদর্শক।’

তিনি সাবিহ খানের প্রশংসা করে বলেন, ‘সাবিহ একজন মেধাবী কৌশলবিদ। অ্যাপলের সাপ্লাই চেইনের অন্যতম স্থপতি তিনি। তার নেতৃত্বেই আমরা উন্নত উৎপাদন প্রযুক্তি এনেছি, যুক্তরাষ্ট্রে উৎপাদন সম্প্রসারণ করেছি এবং বৈশ্বিক চ্যালেঞ্জের সময়ও সাড়া দেওয়ার সক্ষমতা তৈরি করেছি।’

টিম কুক আরও বলেন, ‘পরিবেশবান্ধব উদ্যোগে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে অ্যাপলের কার্বন নিঃসরণ ৬০ শতাংশের বেশি কমেছে। সবচেয়ে বড় কথা, সাবিহ হৃদয় দিয়ে নেতৃত্ব দেন এবং মূল্যবোধে অটল। আমি নিশ্চিত, তিনি অ্যাপলের অপারেশনসে ব্যতিক্রমী নেতৃত্ব দেবেন।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: প্রিন্স

৩৪ লাখ টাকার ঋণ নিয়ে বিপাকে, হালুয়াঘাটে সাজাপ্রাপ্ত নারী গ্রেফতার

07 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

অ্যাপলের নতুন সিওও ভারতীয় বংশোদ্ভূত সাবিহ খান

পোষ্টের সময় : ১১:২৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫