০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটপাড়ায় নবনির্বাচিত বিএনপি সভাপতি ও সম্পাদককে প্রাথমিক শিক্ষক ফোরামের সংবর্ধনা

  • ইবাদ হোসেন
  • পোষ্টের সময় : ০৪:৩৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ৪১৩ ভিউ :

নেত্রকোনার আটপাড়ায় আনন্দঘন পরিবেশে উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিককে সংবর্ধনা জানিয়েছে আটপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক ফোরাম।

২০ মে (মঙ্গলবার) বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক ফোরামের সদস্যবৃন্দসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “সততা, ত্যাগ ও দলের প্রতি অঙ্গীকারের মূল্যায়নই এই নির্বাচনের মাধ্যমে হয়েছে। নবনির্বাচিত নেতাদের নেতৃত্বে আটপাড়ার বিএনপি নতুন গতিতে এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।”

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে দলের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনকে শক্তিশালী ও জনসম্পৃক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রসঙ্গত, ১৭ মে উপজেলা বিএনপির আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে সরাসরি ভোটের মাধ্যমে আলহাজ্ব মাসুম চৌধুরী সভাপতি ও রফিকুল ইসলাম রফিক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ ফলাফল প্রকাশের পর নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

ইয়াবার বিরুদ্ধে পুলিশের অভিযান, ফুলপুরে আটক ১ 

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আটপাড়ায় নবনির্বাচিত বিএনপি সভাপতি ও সম্পাদককে প্রাথমিক শিক্ষক ফোরামের সংবর্ধনা

পোষ্টের সময় : ০৪:৩৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫