০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবুধাবিতে ৭৫ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র‍্যাফেল ড্রতে ২৫ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ কোটি টাকা) জিতেছেন এক বাংলাদেশি প্রবাসী। বিজয়ী প্রবাসীর নাম মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল, যিনি আবুধাবিতেই বসবাস করেন।

গালফ নিউজ জানায়, এটি বিগ টিকিটের ইতিহাসে অন্যতম বড় জ্যাকপট। তবে বিজয়ী ঘোষণার সময় উপস্থাপক রিচার্ড ও বুশরার ফোন কলের জবাব পাওয়া যায়নি বেলালের কাছ থেকে। বিজয়ী টিকিট নম্বর ছিল ০৬১০৮০, যা তিনি গত ২৪ জুন কিনেছিলেন।

বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বেলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রাখবে।

এর আগে, গত মাসে অনুষ্ঠিত ২৭৫তম সিরিজ ড্রতে ২০ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড প্রাইজ জিতেছিলেন ইউএই নাগরিক মোবারক গারিব রাশেদ সালেম আল ধাহেরি। এছাড়া সাপ্তাহিক ই-ড্রতে দেড় লাখ দিরহাম জেতেন আরও এক বাংলাদেশি প্রবাসী, মোহাম্মদ চৌধুরী।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল কর্ণার’ উদ্বোধন

পাকিস্তানে বিক্ষোভের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

03 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আবুধাবিতে ৭৫ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী

পোষ্টের সময় : ১২:৩০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫