০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ উপলক্ষে ৬৪৫ কয়েদিকে মুক্তি দিলেন ওমানের সুলতান

ঈদুল আজহা উপলক্ষে ওমানের সুলতান হাইথাম বিন তারিক ৬৪৫ জন কারাবন্দিকে সাধারণ ক্ষমা প্রদান করেছেন। ক্ষমাপ্রাপ্তদের মধ্যে দেশটির নাগরিক ছাড়াও রয়েছেন বেশ কয়েকজন বিদেশি নাগরিক।

বৃহস্পতিবার সুলতানের দপ্তর থেকে এক রাজকীয় বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তবে কতজন বিদেশি এই সাধারণ ক্ষমার আওতায় পড়েছেন, তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, বিদেশি নাগরিকদের দ্রুত নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে রাষ্ট্রীয় খরচে।

সুলতান হাইথাম বিন তারিক ২০২০ সালে ওমানের সিংহাসনে অধিষ্ঠিত হন। তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। সিংহাসনে বসার আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং ওমান ফুটবল অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, মানবিক মূল্যবোধের প্রতি অঙ্গীকার থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন সুলতান। কারাবন্দিদের মুক্তি এবং বিদেশিদের নিজ দেশে ফেরানোর উদ্যোগকে সেই মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন হিসেবেই তুলে ধরা হয়।

ওমান সরকার সবসময় দয়া, ঐক্য এবং সামাজিক সংহতির ওপর গুরুত্ব দিয়ে থাকে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। সুলতান মুক্তিপ্রাপ্তদের ও তাদের পরিবারকে ঈদুল আজহার শুভেচ্ছাও জানান।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহের উন্নয়নে এলজিইডির প্রকৌশলীকে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনা

স্পেনের সেউটা সীমান্তে অভিবাসীদের ঢল, নিহত ৫৭

01 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈদ উপলক্ষে ৬৪৫ কয়েদিকে মুক্তি দিলেন ওমানের সুলতান

পোষ্টের সময় : ১১:২৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫