০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কারাফটক থেকে আবারো গ্রেফতার ময়মনসিংহের সাবেক প্যানেল মেয়র

  • RA
  • পোষ্টের সময় : ০৩:২৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ৪১১ ভিউ :

ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক ১ নম্বর প্যানেল মেয়র ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসিফ হোসেন ডনকে কারাগারের ফটক থেকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে তাকে তৃতীয়বার গ্রেপ্তার করে পুলিশ।

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রেদোয়ান আহমেদ সাগর হত্যাকাণ্ড, বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর এবং বিস্ফোরক আইনের মামলায় অভিযুক্ত ছিলেন। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। পরে ২৫ অক্টোবর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আজমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। ২৫ ডিসেম্বর আদালত তাকে জামিন দিলে তিনি আবারও আত্মগোপনে চলে যান। এরপর ২ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালী মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেফতার করে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, বন্ধ রেল চলাচল

ঘানাকে হারাতে পারলো না ইংল্যান্ড

24 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কারাফটক থেকে আবারো গ্রেফতার ময়মনসিংহের সাবেক প্যানেল মেয়র

পোষ্টের সময় : ০৩:২৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫