১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় স্কুলছাত্রী ধর্ষণ, অভিযুক্তদের গ্রেপ্তার ও মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 80?

নেত্রকোনার কেন্দুয়ায় ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ব্যানারে বিদ্যালয়ের সামনে রামপুর-তেলিগাতি সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের সভাপতি মাহাবুবুর রহমান রিপন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম খানসহ শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, একজন স্কুলছাত্রীর সঙ্গে এমন ন্যক্কারজনক ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে কোনো অপরাধী যেন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর রাতে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তিন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গত ১৫ নভেম্বর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার প্রধান আসামি শুভ মিয়া (২৪) উপজেলার বলাইশিমূল ইউনিয়নের কামারগাঁও গ্রামের বদরুজ্জামান ওরফে লিটনের ছেলে। অপর দুই আসামি একই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে নুরে আলম (৩৩) ও ফজলু মিয়ার ছেলে শাহ আলম (৩১)।

এদিকে ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও সমালোচনা দেখা দিয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হাঁসের হ্যাচারিতে ইয়াসিনের বাজিমাত, মুগ্ধ প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক

অসহায় ও দুস্থদের মাঝে বাকৃবি ছাত্রদল আহবায়কের উদ্যোগে খাবার বিতরণ

13 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কেন্দুয়ায় স্কুলছাত্রী ধর্ষণ, অভিযুক্তদের গ্রেপ্তার ও মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন

পোষ্টের সময় : ১০:৩৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬