০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকৃবিতে দুই চালকের হাতাহাতি, মিশুক ছিনতাইচেষ্টার অভিযোগ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মিশুকের মালিকানা ও কাগজপত্র যাচাইকে কেন্দ্র করে দুই বহিরাগত চালকের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় এক চালকের বিরুদ্ধে অপর চালকের মিশুক ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ উঠেছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মুচলেকা নিয়ে অভিযুক্ত চালককে ছেড়ে দেওয়া হয়।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কে.আর. মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় চালককে বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পে নিয়ে যান।

ঘটনায় জড়িত দুই ব্যক্তি হলেন মিশুকচালক মো. জুয়েল মিয়া ও অটোরিকশাচালক মো. জামাল মিয়া। জামাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন ২২ নম্বর ওয়ার্ডের বাকৃবি শেষ মোড় এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ময়মনসিংহের কেওয়াটখালী রেলগেট এলাকা থেকে জুয়েলের মিশুকটি অনুসরণ করতে থাকেন জামাল। মিশুকটি চোরাই হতে পারে, এমন সন্দেহে তিনি গাড়িটির মালিকানা ও বৈধ কাগজপত্র দেখতে চান। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের কে.আর. মার্কেট এলাকায় জুয়েলের পথরোধ করে কাগজপত্র দেখানোর দাবি জানান। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।

তবে ঘটনার ভিন্ন বর্ণনা দিয়েছেন মিশুকচালক জুয়েল মিয়া। তার অভিযোগ, কেওয়াটখালী থেকে পরিকল্পিতভাবে তাকে অনুসরণ করেন জামাল। পরে বিশ্ববিদ্যালয় এলাকায় এসে মিশুকের গতিরোধ করে তাঁকে মারধরের চেষ্টা করেন। একপর্যায়ে তার মিশুকটি ছিনিয়ে নেওয়ারও চেষ্টা চালানো হয় বলে দাবি করেন তিনি।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয় পক্ষের বক্তব্য শুনে বিষয়টি যাচাই করে। এ সময় জুয়েলের মিশুকের মালিকানা ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে সেগুলো সঠিক পাওয়া যায়। ফলে মিশুকটি চোরাই হওয়ার সন্দেহের কোনো ভিত্তি পাওয়া যায়নি।

অন্যদিকে, জামালের চালানো অটোরিকশাটি তার নিজের নয় বলে জানা যায়। তিনি অন্যের মালিকানাধীন গাড়িটি ভাড়ায় চালাতেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন অটোরিকশাটির প্রকৃত মালিককে ডেকে পাঠায়। তার উপস্থিতিতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার অঙ্গীকারে জামালের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এরপর তাকে গাড়ির মালিকের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং অটোরিকশাটিও মালিকের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ রানা বলেন, “অটোরিকশাটির প্রকৃত মালিক কে, তা নিশ্চিত করে ভাড়ায় চালিত গাড়িটির চালককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গাড়ির মালিকের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবিতে দুই চালকের হাতাহাতি, মিশুক ছিনতাইচেষ্টার অভিযোগ

গৌরীপুরে ছাত্রদল নেতা হুমায়ুন হত্যার আসামী সোহাগ গ্রেফতার

10 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বাকৃবিতে দুই চালকের হাতাহাতি, মিশুক ছিনতাইচেষ্টার অভিযোগ

পোষ্টের সময় : ১০:২৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬