১০:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ ধাপ এগিয়ে ঈশ্বরগঞ্জ, সম্মাননা পেলেন ইউএনও সানজিদা

মাত্র তিন মাসে গ্রাম আদালতে মামলার নিষ্পত্তির হারে ১০ ধাপ এগিয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা। ১৩তম অবস্থান থেকে উঠে এসেছে তৃতীয় স্থানে। এ সাফল্যের স্বীকৃতি হিসেবে জেলা প্রশাসনের কাছ থেকে সম্মাননা পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।

সম্মাননা পাওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছায় সিক্ত করছেন সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

গত আগস্ট থেকে অক্টোবর ২০২৬ পর্যন্ত গ্রাম আদালতের কার্যক্রমের মূল্যায়নে এ অবস্থান অর্জন করে ঈশ্বরগঞ্জ। ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে দেওয়া সম্মাননাপত্রে বলা হয়েছে, ওই সময়ে গ্রাম আদালতের মামলার আবেদন ও নিষ্পত্তির ক্ষেত্রে তৃতীয় স্থান অর্জন করেছে উপজেলা।

সম্মাননাপত্রে ইউএনও সানজিদা রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। এতে স্বাক্ষর করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মীরা।

এ অর্জনের পেছনে সম্মিলিত প্রচেষ্টার কথা তুলে ধরেছেন ইউএনও সানজিদা রহমান। নিজের অফিসিয়াল(ইউএনও ঈশ্বরগঞ্জ) ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘কিছু কাজের সম্মাননা কাজের স্পৃহা আরও বৃদ্ধি করে। ধন্যবাদ শ্রদ্ধেয় জেলা প্রশাসক, ময়মনসিংহ মহোদয়কে। গত আগস্ট-অক্টোবর মাসে গ্রাম আদালতে মামলার নিষ্পত্তি হারে ঈশ্বরগঞ্জ উপজেলার স্থান ১৩তম থেকে তৃতীয়তে আনতে সক্ষম হয়েছি।’

এ সাফল্যের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হিসাব সহকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, ‘এজন্য এই সম্মাননার পেছনে কাজ করা সকল ইউপি চেয়ারম্যান ও হিসাব সহকারীকে অসংখ্য ধন্যবাদ।’

ইউএনওর এ পোস্ট ঘিরেও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া। মন্তব্যে অনেকে তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। কেউ লিখেছেন, ‘দোয়া ও শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য যে, গ্রাম আদালত ইউনিয়ন পর্যায়ে নির্দিষ্ট কিছু বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় বিচারসেবা পৌঁছে দেওয়ার একটি ব্যবস্থা। এ আদালতের মামলার নিষ্পত্তির হারে ঈশ্বরগঞ্জের ১০ ধাপ অগ্রগতি উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সমন্বিত প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নান্দাইলে ২৩ বছরের আইনি লড়াইয়ে পাওয়া জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে ঈশ্বরগঞ্জে সভা

11 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

১০ ধাপ এগিয়ে ঈশ্বরগঞ্জ, সম্মাননা পেলেন ইউএনও সানজিদা

পোষ্টের সময় : ০৯:৫১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬