১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র-জনতার হাতে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

  • বিনোদন ডেস্ক
  • পোষ্টের সময় : ০৬:৩৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ২৯৫ ভিউ :

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত ও বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে আটক করেছে একদল ছাত্র জনতা।

আজ রবিবার (২৯ মার্চ) বিকেলে চিড়িয়াখানার সামনে অবস্থানকালে শিক্ষার্থীরা তাকে চিনে তাৎক্ষণিকভাবে ঘিরে ধরেন। ইতিমধ্যে এই ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীদের দাবি, আর এস ফাহিম দীর্ঘদিন ধরে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত। বিশেষ করে বিগত ছাত্র আন্দোলনের সময় তার অবস্থান ছিল শিক্ষার্থীদের বিপক্ষে এবং তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক ভূমিকা পালন করেছিলেন। এসব অভিযোগের প্রেক্ষিতেই আজ বিকেলে তাকে সাধারণ শিক্ষার্থীরা নিজেদের হেফাজতে নেন।

ঘটনা প্রসঙ্গে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, চিড়িয়াখানা এলাকায় উত্তেজিত জনতার হাত থেকে নিরাপত্তার স্বার্থে আর এস ফাহিমকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে কোনো পূর্ববর্তী মামলা বা অভিযোগ রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

শেখ হাসিনা ও আওয়ামী লীগ আধিপত্যবাদী শক্তির হাতের পুতুল: প্রিন্স

ফিলিস্তিনি বন্দিশিবিরের পরিখায় কুমির ছাড়া যাবে না: আদালত

06 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ছাত্র-জনতার হাতে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

পোষ্টের সময় : ০৬:৩৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬