০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ৭৫ দিন পর সেনাবাহিনীর অভিযানে উদ্ধার স্কুলছাত্র

জামালপুরের সরিষাবাড়ী থেকে অপহরণের ৭৫ দিন পর রাজধানীর একটি মাদক নিরাময় কেন্দ্র থেকে নুহাশ আজিজ নামের এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১০ জুন) ঢাকার গ্রীন লাইফ মাদক নিরাময় কেন্দ্রে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে সরিষাবাড়ীর তারাকান্দি অস্থায়ী সেনা শিবিরের সদস্যরা। পরে রাতে নুহাশকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ২৬ নম্বর বাংলাদেশ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত।

সেনা শিবির সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ সাইদা দিল আফরোজ ও তার জামাতা লিটন অধিকারী নুহাশকে বেড়ানোর কথা বলে ঢাকার উত্তরার বাসা থেকে বাইরে নিয়ে যান। পরে কৌশলে অপহরণ করে ‘মাদকাসক্ত’ বলে পরিচয় দিয়ে তাকে একটি নিরাময় কেন্দ্রে ভর্তি করিয়ে রাখা হয়।

নিখোঁজের পর পরিবারের সদস্যরা বহুস্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। পরে নুহাশের মা শামীমা আফরোজ ঢাকার উত্তরা পশ্চিম থানা ও টাঙ্গাইল সদর থানায় পৃথকভাবে অভিযোগ করেন। দীর্ঘদিনেও কোনো অগ্রগতি না পাওয়ায় তিনি জামালপুরের তারাকান্দি সেনা শিবিরে একটি লিখিত অভিযোগ দেন।

সেনাবাহিনী গোপন তথ্যের ভিত্তিতে অপহৃত ছাত্রের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে এবং নিরাময় কেন্দ্র থেকে উদ্ধার করে তাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেয়।

লেফটেন্যান্ট রিফাত বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা দ্রুত পদক্ষেপ নেই। সঠিক তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছাত্রটিকে উদ্ধার করে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তর করেছি।’

Share this news as a Photo Card

ট্যাগ :

দল বা প্রশাসনের কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রিন্স

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, 'মাশরেকী' পদক পেলেন ঈশ্বরগঞ্জের মুজিবুর রহমান

30 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জামালপুরে ৭৫ দিন পর সেনাবাহিনীর অভিযানে উদ্ধার স্কুলছাত্র

পোষ্টের সময় : ০৪:১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫