০৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টেক্সাসে ভয়াবহ বন্যা: নিহত ৩২, নিখোঁজ ২৭ শিশু

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে ১৪ জন শিশু। এখনও নিখোঁজ রয়েছে আরও বহু মানুষ। নিখোঁজদের সন্ধানে চলছে প্রাণপণ উদ্ধার অভিযান।

শুক্রবার ভোরে ঘুমের মধ্যেই যখন গুয়াদালুপ নদীর পানি এক ঘণ্টার মধ্যে ২৬ ফুট (প্রায় ৮ মিটার) বেড়ে যায়, তখন অনেকেই তা টের পাওয়ার সুযোগ পাননি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মোবাইল হোম, গ্রীষ্মকালীন ক্যাম্প এবং ক্যাম্পিং সাইটগুলো, যেখানে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে জড়ো হয়েছিল বহু মানুষ।

টেক্সাসের কার কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন, নদীর তীরে অবস্থিত একটি খ্রিষ্টান ধর্মীয় গ্রীষ্মকালীন যুব ক্যাম্প ‘ক্যাম্প মিস্টিক’ থেকে ২৭ জন শিশু এখনও নিখোঁজ রয়েছে। সেখানে প্রায় ৮৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শিশুদের অনেকেই ১২ বছরের নিচে বলে জানা গেছে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা যতক্ষণ না প্রত্যেক নিখোঁজকে খুঁজে পাচ্ছি, ততক্ষণ আমাদের কাজ শেষ হবে না।” তিনি আরও জানান, উদ্ধার কার্যক্রম জোরদারে একটি সম্প্রসারিত দুর্যোগ ঘোষণা স্বাক্ষর করেছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রশাসন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং পূর্ণাঙ্গ সহায়তা প্রদান করা হবে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম জানান, প্রেসিডেন্ট এই প্রাণহানিতে ‘মর্মাহত’ এবং দ্রুত কোস্ট গার্ড মোতায়েনের ঘোষণা দেন।

‘ক্যাম্প মিস্টিক’-এর প্রায় ৭৫০ জন ক্যাম্পারের পরিবারের কাছে পাঠানো এক ই-মেইলে জানানো হয়, যাদের সরাসরি ফোন করে কিছু জানানো হয়নি, তাদের সন্তানদের নিখোঁজ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইতোমধ্যেই কিছু পরিবার নিশ্চিত করেছেন, তাদের সন্তানদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এছাড়া ট্র্যাভিস কাউন্টিতেও আরও ২ জন মারা গেছেন এবং ১০ জন এখনও নিখোঁজ। আবহাওয়া অফিস জানিয়েছে, টেক্সাসের মধ্যাঞ্চলে আগামী দিনগুলোতে আরও বৃষ্টি ও বন্যার আশঙ্কা রয়েছে।

উদ্ধারকারী দল এখনো নদীপথে নৌকা নিয়ে অনুসন্ধান চালাচ্ছে, যাতে করে নদীর স্রোতে ভেসে যাওয়া নিখোঁজদের খোঁজ পাওয়া যায়। এখনো এটি একটি উদ্ধার অভিযান হিসেবেই চলছে, মৃতদেহ খোঁজার কাজ নয়—বলেছেন কর্মকর্তারা।

সূত্র: বিবিসি নিউজ

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল কর্ণার’ উদ্বোধন

পাকিস্তানে বিক্ষোভের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

03 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

টেক্সাসে ভয়াবহ বন্যা: নিহত ৩২, নিখোঁজ ২৭ শিশু

পোষ্টের সময় : ০৪:৪৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫