০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহের গফরগাঁওয়ে শিশু হত্যার বিচার দাবিতে রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহে রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়ে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেছেন বিক্ষোভকারীরা। ৩ ঘন্টা পর ময়মনসিংহ- ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি আটকে দেয় শিক্ষার্থীরা।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, গফরগাঁওয়ের পাগলা থানায় নিখোঁজের চারদিন পর চার বছর বয়সী সাদাব হোসেন নামের এক শিশুর মরদেহ পাওয়া যায়। শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে উল্লেখ করে থানায় মামলা হয়। হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে দুপুর ১টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি আটকে দেয় স্থানীয় শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহে রেলযোগাযোগ বন্ধ যায়।

সাদাব হোসেন জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের সৌদিপ্রবাসী আল আমিনের ছেলে। শিশুটি মায়ের সঙ্গে গফরগাঁওয়ের পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে নানাবাড়িতে থাকত।

গত ১১ জুলাই দুপুরে নিখোঁজ হয় সাদাব হোসেন। নিখোঁজের ঘটনায় সাদাবের নানা সুলতান মিয়া পাগলা থানায় একটি জিডি করেন। ১২ জুলাই দুপুর ১২টার দিকে শিশুটির স্বজনদের কাছে মুঠোফোনের দুটি নম্বর থেকে ৩০ হাজার ও ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। দুটি নম্বরের একটিতে ২০ হাজার ও অপর দিকে ৮ হাজার টাকা পাঠানো হয়। এরপর ১৫ জুলাই সকালে দিঘিরপাড় গ্রামে স্বজনরা বাড়ি থেকে দেড়শ গজ দূরের একটি পুকুরে ওই শিশুর মরদেহ পান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

Share this news as a Photo Card

ট্যাগ :

দল বা প্রশাসনের কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রিন্স

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, 'মাশরেকী' পদক পেলেন ঈশ্বরগঞ্জের মুজিবুর রহমান

30 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

পোষ্টের সময় : ০৪:০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫