১০:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তৃণমূলে গ্রাম পুলিশদের আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

একটি মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে আগুন সন্ত্রাসের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে তৃণমূল পর্যায়ে গ্রাম পুলিশদের আরও সতর্ক ও সজাগ থাকতে হবে। কোথাও কোনো সন্দেহজনক তৎপরতা দেখলেই দ্রুত প্রশাসন ও থানা পুলিশকে জানাতে হবে, বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

শনিবার দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের হলরুমে গ্রাম পুলিশদের নিয়ে আয়োজিত এক দিকনির্দেশনামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার গ্রাম পুলিশদের বেতন-ভাতা বৃদ্ধি করেছে এবং আগামী সময়ে আরো কি কি সুযোগ সুবিধা দেওয়া যায় তার পরিকল্পনা করছেন। মাদক, জুয়া, বাল্যবিবাহ প্রতিরোধ এবং জন্মনিবন্ধন কার্যক্রমে গ্রাম পুলিশদের তৎপরতার প্রশংসাও করেন। পাশাপাশি উপজেলার সকল গ্রাম পুলিশকে নিজ অর্থায়নে একটি করে সেলাই মেশিন দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশন (ভূমি) আমিনুল হক তারেক, নান্দাইল মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম সহ উপজেলার ১৩টি ইউনিয়নের ১২১ জন গ্রাম পুলিশ সদস্য।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আটপাড়ায় নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

তারাকান্দায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

তৃণমূলে গ্রাম পুলিশদের আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

পোষ্টের সময় : ০৮:২৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬