১০:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে সহিংসতার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে সারাদেশে নৈরাজ্য, নাশকতা ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) সকালে নতুন প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘আমরা করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ শ্লোগানকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধামন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে চলেছে। মুষ্টিমেয় কিছু দুস্কৃতকারীর অপকর্মের মাধ্যমে সেই উন্নয়নকে থামানো যাবে না। নিষিদ্ধ ঘোষিত দলের ফ্যাসিস্টরা দেশব্যাপী যে নৈরাজ্য ও সহিংসতা চালাচ্ছে তার কোন নির্দিষ্ট এজেন্ডাও নেই। তারা তাদের যেকোন দাবি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদায়ের চেষ্টা করতে পারে। তারা প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যেতে পারে।’

মাতৃভূমিকে এগিয়ে নিতে অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়ে মাননীয় উপাচার্য বলেন, ‘আমরা আমাদের অস্তিত্বকে টিকিয়ে রেখে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আমরা বিশ্বে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিত হতে চাই না।’

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)- এর পরিচালক প্রফেসর ড. এ এইচ এম কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. তানজিল হোসেন, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ শামসুজ্জামান, কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ডিরেক্ট অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম জহিরুল হাছান ও কর্মচারী সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম। মানববন্ধন ও প্রতিবাদ সভায় সঞ্চালনা করেন ডিরেক্ট অফিসার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আলমগীর কবির।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তাগণ বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার যখন দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছে ঠিক তখনি ফ্যাসিস্টের দোসর ও নিষিদ্ধ ঘোষিত দলের দুষ্কৃতিকারীরা দেশে নৈরাজ্য, নাশকতা ও সহিংসতা চালাচ্ছে। দীর্ঘ সতের বছরের গুম, খুন, হত্যা ও পাতানো নির্বাচনের অবসান ঘটিয়ে ২০২৪ সালে ছাত্র, জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের এক গণতান্ত্রিক পথে উত্তরণ ঘটে। মাত্র ৮ মাসে বর্তমান সরকার দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের স্বাক্ষর রেখেছেন। দেশের এই উন্নয়নকে ব্যাহত করতেই দেশব্যাপী এই সহিংসতা ও নাশকতা। দেশব্যাপী এই নৈরাজ্য, নাশকতা ও সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, বিভাগীয় ও দপ্তর প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আটপাড়ায় নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

তারাকান্দায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সারাদেশে সহিংসতার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা

পোষ্টের সময় : ০৯:২১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬