১১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ডে-কম্বোডিয়া পাল্টাপাল্টি হামলা ও বোমাবর্ষণ: নিহত ১২

বিরোধপূর্ণ সীমান্ত নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা সীমান্ত উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে।

বৃহস্পতিবার থাইল্যান্ডের সীমান্তবর্তী একটি বেসামরিক এলাকা ও হাসপাতাল লক্ষ্য করে বিস্ফোরক রকেট হামলা চালিয়েছে কম্বোডিয়া। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ১১ জনই বেসামরিক নাগরিক। এদিকে থাইল্যান্ডের বিমান বাহিনী কম্বোডিয়ার দুটি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের উবন রাচাথানি প্রদেশ থেকে ছয়টি এফ-১৬ ফাইটার জেট সকালে উড়াল দেয় এবং নির্দিষ্ট দুটি সামরিক অবস্থানে হামলা চালায়। খবর বিবিসি ও আলজাজিরার।

ন্যাশন থাইল্যান্ডের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সোমসাক থেপসুথিন সুরিন বেসামরিক এলাকা এবং হাসপাতালকে লক্ষ্য করে কম্বোডিয়ার সামরিক হামলার নিন্দা জানিয়েছেন। তিনি এই হামলাকে পূর্বপরিকল্পিত যুদ্ধাপরাধ উল্লেখ করে একে আন্তর্জাতিক আইন এবং জেনেভা কনভেনশন লঙ্ঘন বলে অভিযোগ করেন। থাই কর্তৃপক্ষ সংঘাতে এখন পর্যন্ত এক সেনাসহ ১২ জন নিহত এবং কমপক্ষে ১৪ জন আহত হওয়ার খবর দিয়েছে।

এই ঘটনার পর থাইল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয় সীমান্তবর্তী এলাকার স্কুলগুলো সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এ ছাড়া কম্বোডিয়ার সঙ্গে থাকা নিজেদের সব সীমান্ত বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে থাইল্যান্ড। অপরদিকে কম্বোডিয়া এখনো তাদের হতাহতের সংখ্যা প্রকাশ করেনি, তবে তারা দাবি করেছে যে থাই যুদ্ধবিমান প্রাচীন প্রেহ বিহার মন্দিরের কাছে একটি রাস্তায় বোমা ফেলেছে। বিবিসি বলছে, উভয় দেশই সীমান্তের কাছে তাদের নাগরিকদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

থাইল্যান্ড এরই মধ্যে ৪০ হাজার বেসামরিক নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। আলজাজিরার প্রতিবেদন মতে, থাইল্যান্ড ও কম্বোডিয়ার বিতর্কিত সীমান্ত এলাকায় বৃহস্পতিবার ভোরে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বুধবার এক থাই সেনা তার পা হারানোর কয়েক ঘণ্টা পর নতুন করে সংঘর্ষের সূত্রপাত হয়। থাই সেনাবাহিনী বলছে, কম্বোডিয়ার সেনারা আগে উত্তর-পশ্চিম কম্বোডিয়ার ওদ্দার মিনচেই প্রদেশে অবস্থিত বিরোধপূর্ণ তা মোয়ান থম মন্দিরের কাছে একটি এলাকায় এলোপাতাড়ি গুলি চালায়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবিতে সংঘর্ষ: একাডেমিক বহিষ্কার থেকে বিরত থাকতে প্রশাসনকে ছাত্রদলের আহ্বান

নজরুল বিশ্ববিদ্যালয়ে 'নজরুল কর্ণার' উদ্বোধন

03 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

থাইল্যান্ডে-কম্বোডিয়া পাল্টাপাল্টি হামলা ও বোমাবর্ষণ: নিহত ১২

পোষ্টের সময় : ১২:১৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫