১২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নান্দাইলে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে সিম বিক্রি, আটক ১

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে মাইকিং করে প্রতারণার মাধ্যমে গ্রামীণফোনের সিম বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় আমিনুর রহমান নামের এক সিম বিক্রেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) উপজেলার গাংগাইল ইউনিয়নের পন্ডিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পন্ডিতপুর গ্রামের বাসিন্দা রুবেল মিয়া স্থানীয় মসজিদের মাইক ব্যবহার করে ঘোষণা দেন যে, বুধবার সকালে ফ্যামিলি কার্ডের জন্য এনআইডি কার্ড ও ২০০ টাকাসহ তার দোকানে আসতে হবে। এই ঘোষণায় ভোর থেকেই শত শত দরিদ্র নারী তার দোকানে ভিড় জমান।

ভুক্তভোগী ফিরোজা ও সাবিনা খাতুনসহ স্থানীয়রা জানান, ফ্যামিলি কার্ড দেওয়ার পরিবর্তে প্রত্যেকের কাছ থেকে ২০০ টাকা নিয়ে একটি করে গ্রামীণফোন সিম ধরিয়ে দেওয়া হয়। এই সিম না নিলে কার্ড পাওয়া যাবে না বলেও জানানো হয়। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ জনতা সিম বিক্রেতা আমিনুর রহমানকে আটক করে পুলিশে খবর দেয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই মূল অভিযুক্ত রুবেল মিয়া পালিয়ে যান।

অভিযুক্ত রুবেল মিয়া মাইকিংয়ের কথা স্বীকার করলেও ফ্যামিলি কার্ডের বিষয়টি ইমামের ভুল বলে দাবি করেন। তবে মসজিদের ইমাম আব্দুল মান্নান জানান, মুসল্লিদের সামনে রুবেল মিয়াই তাকে ফ্যামিলি কার্ডের ঘোষণা দিতে বলেছিলেন।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ জানান, ঘটনাটি তদন্তের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, “খবর পেয়ে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে এটি ভুল বোঝাবুঝি বলে জানা গেছে। কোনো লিখিত অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হবে।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নান্দাইলে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে সিম বিক্রি, আটক ১

নান্দাইলে ২৩ বছরের আইনি লড়াইয়ে পাওয়া জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

15 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নান্দাইলে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে সিম বিক্রি, আটক ১

পোষ্টের সময় : ১০:২৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬