১২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১০৮৫ বোতল ভারতীয় মদ জব্দ

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে ১০৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী বৈষ্ণব পাড়া এলাকা থেকে আসামি বিহীন এসব ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।

জানা গেছে, জামালপুর- ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জের সীমান্তবর্তী বৈষ্ণব পাড়া এলাকার ১০৮৯ সীমান্তের পিলারের কাছে অভিযান পরিচালনা করেন সাতানী পাড়া বিওপির বিজিবি সদস্যরা।

এসময় বাঁশঝাড়ের পাশে একটি গর্ত থেকে ১০৮৫ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন বিওপির বিজিবির সদস্যরা। অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে সীমান্ত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নান্দাইলে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে সিম বিক্রি, আটক ১

নান্দাইলে ২৩ বছরের আইনি লড়াইয়ে পাওয়া জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

15 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১০৮৫ বোতল ভারতীয় মদ জব্দ

পোষ্টের সময় : ১০:২৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬