স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব) বলেছেন, কোথাও নির্বাচনে কেন্দ্র দখলের চেষ্টা করলে কোন ছাড় দেওয়া হবে না। কেন্দ্র দখল যাতে না হয় এই জন্য প্রতিটি কেন্দ্রে সিসিটিভি লাগানো হচ্ছে। পুলিশ কে পঁচিশ হাজার সাতশত বডি ক্যামেরা দিচ্ছি। আমরা ড্রোন ব্যবহার করতেছি, পাশাপাশি সুরক্ষা অ্যাপ ব্যবহার করা হচ্ছে। এইবার যদি কেউ কেন্দ্র দখল করতে চায়, তবে কোন ছাড় দেওয়া হবে না, সে ভাই হোক বোন হোক, তার ছবি কিন্তু ঐখানে থেকে যাবে। ছয়মাসের জামিন নিয়ে আসুক সে ধরা খাবেই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও গণভোট অবাধ ও সুষ্ঠু করার লক্ষে ময়মনসিংহে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।
এর আগে সোমবার (২ ফ্রেবুয়ারী) বিকেলে নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলায়াতনে বিভাগীয় প্রশাসনের আয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব)।
সভায় বিভাগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকতারা অংশ নেন।
স্বরাষ্ট উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব) অবৈধ অস্ত্র নিয়ে বলেন, এবার আমাদের বৈধই অস্ত্রতো বাহিরে আছে, আমাদের থানা থেকে যে অস্ত্রগুলো চুরি গেছে আমরা তো সবকয়টি উদ্ধার করতে পারি নাই, কিছু কিছু উদ্ধার হয়েছে, উদ্ধারের পরিমাণ কিন্তু বেড়েছে।
নির্বাচন কে সামনে রেখে সংঘর্ষের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনি তো সত্য কথা বলে দিলেন, দু’পক্ষের ভিতরে লেগেছে, এটা তো কন্ট্রোল করা ডিফিকাল। ইভেন আপনি যদি ধরেন দুই ছেলেরা একসঙ্গে গন্ডগোল করে, বাপেরো ক্ষমতা নাই কন্ট্রোল করার। পরিশেষে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, এই ইলেকশন খুব পিসফুল ও শান্তিপূর্ণ হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানসহ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্টাফ রিপোর্টার 




















