০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরোয়ানা ছাড়া গ্রেপ্তারের চেষ্টা, ময়মনসিংহে আইনজীবী-ডিবি সদস্যদের ধস্তাধস্তি

ময়মনসিংহে পরোয়ানা ছাড়াই দুই ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টাকালে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে এক আইনজীবীর ধস্তাধস্তি হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার ময়মনসিংহ আইনজীবী সমিতি এলাকায় এ ঘটনা ঘটে। ওই আইনজীবীকে পরে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগী আইনজীবীর নাম রাসেল তালুকদার। তিনি বলেন, ‘গৌরীপুরে একটি হত্যা মামলার শুনানি শেষে আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সামনে গেলে সেখানে সাদা পোশাকে ডিবি পুলিশের সদস্যরা মামলাটির আসামিদের তুলে নিতে চেষ্টা করে। তখন আমি বাধা দিয়ে বলি, তাঁদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই। তবু তাঁদের কেন তুলে নেওয়া হচ্ছে। কিন্তু ডিবির সদস্যরা আমার কোনো কথা না শুনেই টানাহেঁচড়া করে আমাকে ও আমার মক্কেলদের ডিবি কার্যালয়ে নিয়ে যান। এ সময় আমাকে লাঞ্ছিত করা হয়।’

আইনজীবীর সঙ্গে অন্য একটি হত্যা মামলার আসামি মো. লিয়ন সরকার (২৫) ও তাঁর ভোট ভাই রিপন সরকারকেও (২২) ডিবি হেফাজতে নেওয়া হয়। তাঁরা গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। ২০১৮ সালের একটি হত্যা মামলার আসামি দুই ভাই জামিনে রয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী রাসেল তালুকদার।

এদিকে পুলিশের পক্ষ থেকে লিয়ন সরকার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথা বলা হয়। তবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য দিতে পারেনি।

ময়মনসিংহ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লিয়নকে ধরা হয়। এ সময় বাধা দেওয়ায় আইনজীবীকেও নিয়ে আসা হয়েছিল।

Share this news as a Photo Card

ট্যাগ :

দল বা প্রশাসনের কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রিন্স

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, 'মাশরেকী' পদক পেলেন ঈশ্বরগঞ্জের মুজিবুর রহমান

30 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পরোয়ানা ছাড়া গ্রেপ্তারের চেষ্টা, ময়মনসিংহে আইনজীবী-ডিবি সদস্যদের ধস্তাধস্তি

পোষ্টের সময় : ০৯:২৩:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫