০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৩ সেনা নিহত, আহত ২৯

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় দেশটির সেনাবাহিনীর ১৩ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৯ জন। শনিবার দুপুরে উত্তর ওয়াজিরিস্তান জেলায় সেনাবাহিনীর গাড়িবহরে হামলাটি চালানো হয়।

স্থানীয় একজন সরকারি কর্মকর্তা আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে জানান, বিস্ফোরকভর্তি একটি গাড়ি সেনাবহরে ঢুকে পড়ে এবং তাৎক্ষণিকভাবে বিস্ফোরণ ঘটে। এতে সেনাবাহিনীর ১৩ সদস্য নিহত হন। আহতদের মধ্যে ১০ জন সামরিক এবং ১০ জন বেসামরিক ব্যক্তি। গুরুতর আহত চার সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে আশপাশের দুটি বাড়ির ছাদ উড়ে যায় এবং ছয়জন শিশু আহত হয়।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর একটি উপশাখা ‘হাফিজ গুল বাহাদুর গ্রুপ’ এই হামলার দায় স্বীকার করেছে।

উল্লেখ্য, গত কয়েক বছরে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলার সংখ্যা নাটকীয়ভাবে বেড়েছে। খাইবার পাখতুনখোয়া অঞ্চলটিকে টিটিপির ঘাঁটি হিসেবে মনে করা হয়, আর বেলুচিস্তানে সক্রিয় রয়েছে বিচ্ছিন্নতাবাদী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পর পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০২৪ সালে দেশটিতে ৪৪টি বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। ওই বছর হামলায় ৬৮৫ জন সেনা এবং ৯২৭ জন বেসামরিক নাগরিক প্রাণ হারান। বিপরীতে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত হয় ৯৩৪ জন সন্ত্রাসী।

সূত্র: এএফপি

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: প্রিন্স

৩৪ লাখ টাকার ঋণ নিয়ে বিপাকে, হালুয়াঘাটে সাজাপ্রাপ্ত নারী গ্রেফতার

07 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৩ সেনা নিহত, আহত ২৯

পোষ্টের সময় : ০৩:৩৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫