০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘পূর্ণ প্রতিশোধ’ ছাড়া ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় নারাজ ইরান

দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। দেশটি বলেছে, ইসরায়েল তাদের ওপর প্রথম যে হামলা চালিয়েছে, আগে সেটির পূর্ণ প্রতিশোধ নেবে তারা। এছাড়া ইসরায়েলের হামলা চালাতে থাকলে তারা কোনো আলোচনায় বসবে না।

বার্তাসংস্থা রয়টার্স সোমবার (১৬ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান মধ্যস্থতাকারী দেশ ওমান এবং কাতারকে জানিয়েছে ইসরায়েলি হামলা চলাকালীন তারা কোনো ধরনের যুদ্ধবিরতির আলোচনায় আগ্রহী নয়।

রয়টার্সকে এক কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে বলেছেন, “ইরানিরা কাতার এবং ওমানকে জানিয়েছে, ইরান তখনই সত্যিকারের যুদ্ধবিরতির আলোচনা করবে যখন ইসরায়েলের প্রথম হামলার পূর্ণ প্রতিশোধ তারা নেবে।”

এরআগে ইসরায়েলি বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ইরান যুদ্ধবিরতির জন্য ওমান ও কাতারের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু এ কর্মকর্তা জানিয়েছেন, এই দাবি সম্পূর্ণ মিথ্যা।

এদিকে গত শুক্রবার ইরানে প্রথম হামলা চালায় দখলদাররা। এরপরের দিন রাতে ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছোড়ে ইরান। এরপর থেকে হামলা পাল্টা হামলা চলছে।

সূত্র: রয়টার্স

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: প্রিন্স

৩৪ লাখ টাকার ঋণ নিয়ে বিপাকে, হালুয়াঘাটে সাজাপ্রাপ্ত নারী গ্রেফতার

07 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘পূর্ণ প্রতিশোধ’ ছাড়া ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় নারাজ ইরান

পোষ্টের সময় : ০৬:৩২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫