০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহে জাতীয় অলিম্পিক দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতি বছরের মতো এবারও ময়মনসিংহে জাতীয় অলিম্পিক দিবস পালিত হয়েছে।

“লেটস মুভ” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার (২৪ জুন) দুপুরে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটির প্রধান আয়োজন ছিল বর্ণাঢ্য র‍্যালি। বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ র‍্যালির উদ্বোধন করেন। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হারুন অর রশিদসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

র‍্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিটি কর্পোরেশন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বিভাগীয় কমিশনার অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের হাতে সনদপত্র তুলে দেন।

এতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা এবং ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

দল বা প্রশাসনের কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রিন্স

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, 'মাশরেকী' পদক পেলেন ঈশ্বরগঞ্জের মুজিবুর রহমান

30 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহে জাতীয় অলিম্পিক দিবস পালিত

পোষ্টের সময় : ১১:৪৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫