বেকড পণ্যের জন্য ভেজিটেবল ফ্লেক্সের উপর উদ্বোধনী কর্মশালা গত ২৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে ফজলুল হক ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের ডীন প্রফেসর ড. মো: আব্দুল মজিদ, প্ল্যানিং এন্ড ডেভোলপমেন্ট সেকশন এন্ড চেয়ারম্যান এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ উদ্দিন ভূইয়া, ইফাদ গ্রুপ এর সিইও মাহবুব বাসেট, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের প্রধান ড. মো: হাফিজুর রহমান ভূইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাব প্রজেক্ট এর এসপিএম প্রফেসর ড. মোহাম্মদ গুলজারুল আজিজ। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রফেসর ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার 























