০৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকা আসনের সাবেক এমপি কাজিম গ্রেপ্তার

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে রাজধানীর আফতাবনগর এলাকায় অভিযান চালিয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ তাকে আটক করে।

আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

ডিএমপি জানায়, ২০২৪ সালের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার সূত্র অনুযায়ী, ওই বছরের ১৯ জুলাই উত্তর কুতুবখালী বউবাজার রোডে একটি মাদ্রাসার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মোহাম্মদ আরিফ (১৮) নামের এক তরুণ গুলিবিদ্ধ হন এবং পরে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ভিকটিমের বাবা মোহাম্মদ ইউসুফ ২৪৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন। ওই মামলার ১৪ নম্বর আসামি সাবেক এমপি কাজিম।

পুলিশ আরও জানায়, ওই হত্যাকাণ্ড ছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া আরও তিনটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

ইয়াবার বিরুদ্ধে পুলিশের অভিযান, ফুলপুরে আটক ১ 

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভালুকা আসনের সাবেক এমপি কাজিম গ্রেপ্তার

পোষ্টের সময় : ০৮:৩০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫