০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে নাগরিক প্লাটফর্ম সক্রিয়করণ বিষয়ক ত্রৈমাসিক সভা 

সুইজারল্যান্ড ভিত্তিক ‘আস্থা প্রকল্প’-এর আওতায় ময়মনসিংহে নাগরিক প্লাটফর্ম সক্রিয়করণ বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় মঙ্গলবার সকালে নগরীর গ্রীণ পয়েন্ট ট্রেনিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক মো. রকিব হোসেন।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। তিনি বলেন, “নাগরিক প্লাটফর্ম একটি গুরুত্বপূর্ণ সামাজিক শক্তি হিসেবে কাজ করতে পারে, যার মাধ্যমে জনগণের স্বার্থ তুলে ধরা সম্ভব।”

সাংবাদিক নেতা মীর গোলাম মোস্তফা বলেন, “জনগণের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে সমস্যার বাস্তব চিত্র তুলে ধরাই হবে নাগরিক প্লাটফর্মের মূল শক্তি।”

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ময়মনসিংহের সভাপতি অমিত রায় তার বক্তব্যে বলেন, “সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে আমাদের সক্রিয় ও সচেতন হতে হবে।”

আস্থা প্রকল্পের বিভিন্ন দিক ও কার্যক্রম তুলে ধরেন জেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর ইমন সরকার। এছাড়া, প্রজেক্টের মাঠ পর্যায়ের কর্মকাণ্ড ও অগ্রগতি উপস্থাপন করেন ফিল্ড অফিসার আফরোজা আক্তার কনা এবং শাইরা নওশিন।

সভা পরিচালনা করেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস মীম।

সভায় অংশগ্রহণকারী সদস্যরা জেলার বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরেন এবং তা সমাধানে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

নাগরিক প্লাটফর্মের সক্রিয় সদস্য কাজী মঞ্জুর মোরশেদ রাজু বলেন, “আমরা নাগরিক প্লাটফর্মের সদস্যরা ছোট ছোট কাজের মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতির চর্চা করতে পারি। এটি বড় পরিবর্তনের সূচনা হতে পারে।”

অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা বলেন, “প্রশাসন তো সকল নাগরিকের অধিকার নিয়ে কাজ করবে। প্রশাসন তথা যারা নাগরিক সেবার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে তাদের উচিত রাজনৈতিক বিবেচনার বাইরে জনগনকে সেবা দেয়া। নাগরিক অধিকার আদায়ে আমাদের সোচ্চার হওয়া খুব জরুরি।”

অনুষ্ঠানে উপস্থিত সকলে নাগরিক অংশগ্রহণ ও দায়িত্বশীলতা বৃদ্ধির মাধ্যমে একটি সচেতন, শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। নাগরিক প্লাটফর্মের ৩০ জন সদস্যের অংশগ্রহণে এই ত্রৈমাসিক সভাটি বাস্তবায়ন হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

দল বা প্রশাসনের কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রিন্স

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, 'মাশরেকী' পদক পেলেন ঈশ্বরগঞ্জের মুজিবুর রহমান

30 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে নাগরিক প্লাটফর্ম সক্রিয়করণ বিষয়ক ত্রৈমাসিক সভা 

পোষ্টের সময় : ০৪:৩৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫