০২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০৪:৪০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ৪২৩ ভিউ :

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের বারবাড়িয়া গ্রাম ও উথুরী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন বারবাড়িয়া গ্রামের মো. হাবিল হোসেনের ৮ বছর বয়সী ছেলে মো. ইমাম হোসেন এবং মহিরখারুয়া গ্রামের অটোরিকশাচালক কাঞ্চন মিয়ার সাড়ে ৩ বছর বয়সী ছেলে আলী হোসেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে বারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি প্রশিক্ষণে অংশ নিতে যান গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম। তার ব্যবহৃত পিকআপটি বিদ্যালয়ের পাশেই রাখা ছিল। দুপুর দেড়টার দিকে ওসিকে নিয়ে ফেরার সময় গাড়িটি সামান্য এগোতেই খেলাধুলার ছলে রাস্তা পার হওয়া ইমাম গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একইদিন দুপুর ১টার দিকে মহিরখারুয়া গ্রামে বাড়ির পাশে খেলছিল শিশু আলী হোসেন। এ সময় একটি অজ্ঞাত যানবাহন তাকে চাপা দিয়ে চলে যায়, ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।

গফরগাঁও থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, ‘পৃথক দুটি ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে সিলকা বিলে অভিযান, ১১ হাজার মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

সৌদির রাষ্ট্রীয় তেল শোধনাগারে ড্রোন হামলা

09 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু

পোষ্টের সময় : ০৪:৪০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫