ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখার সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস (২৫) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন।
সোমবার সকাল ১১টার দিকে নগরীর পাটগুদাম ব্রীজ মোড়ে এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আয়াস জানায়, নেত্রকোনার শ্যামগঞ্জ থেকে ময়মনসিংহ পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকায় পৌছলে ৪/৫ জন সন্ত্রাসী যুবক তাকে ঘিরে ধরে নানান গালিগালাজ করে এবং তাকে ছুড়ি দিয়ে আঘাত করে। এতে আয়াসের পায়ে এবং শরীরের দু-এক জায়গায় ছুড়ির আঘাত লাগে। পরে সন্ত্রাসীরা দৌড়ে চলে যায়। এসময় আয়াস তার পরিচিতজনদের ফোন করলে স্থানীয় লোকদের সহায়তায় আয়াসকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে দ্রুত ভর্তি করান এবং চিকিৎসা শুরু করেন।
আয়াস জানান, যারা হামলা করেছে, তিনি তাদের চিনেন না। হামলাকারীরা আয়াসকে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনার পর তিনি নিরাপত্তা হীনতায় ভোগছেন। চিকিৎসকরা বলছেন আয়াসের অবস্থা খুব গুরুতর নয়। সঠিক চিকিৎসা শেষে সে দ্রুতই সুস্থ হয়ে উঠবে।
এ ব্যাপারে ময়মনসিংহ কোতোয়ালী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ঘটনায় জড়িতদের ব্যাপারে তারা তদন্ত শুরু করেছেন।















