মহাষষ্ঠীতে দেবী দুর্গার মরতে আগমনের মধ্য দিয়ে ময়মনসিংহের শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।
এ উপলক্ষে স্বপ্নে পাওয়া জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী অনাথ মন্দিরের উদ্যোগে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বলাশপুর আবাসন নদীর পাড় মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে মন্দির উপদেষ্টা অরুন সরকারের উদ্যোগে প্রায় শতাধিক ভক্তদের মাঝে বস্ত্র বিতরণ করেন।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি সুশীল সরকার, সাধারণ সম্পাদক শ্রী তপন সরকার অর্থ সম্পাদক সজল সরকার, সহ-সভাপতি সজীব সরকার, প্রচার সম্পাদক প্রদীপ সাহা, সহপ্রচার সম্পাদক কাজল সাহা, মন্দির কমিটি সদস্য মনিরানী তালুকদার ।
















