০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন নেভির এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের মধ্য ক্যালিফোর্নিয়ায় নেভাল এয়ার স্টেশন লেমুরের কাছে মার্কিন নৌবাহিনীর (নেভি) একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, বিমানটির পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন।

মার্কিন নৌবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর সিএনএন’র।

বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬:৩০ টার দিকে মধ্য ক্যালিফোর্নিয়ায় নেভাল এয়ার স্টেশন লেমুরের কাছে মার্কিন নৌবাহিনীর একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত বিমানটি থেকে পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন।

বিমানটি বিধ্বস্তের কারণ তদন্তাধীন রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

সিএনএন-এর সহযোগী কেএফএসএন-এর ভিডিওতে দেখা গেছে, মধ্য ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহর থেকে প্রায় ৪০ মাইল (৬৪ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে বিমান স্টেশনের কাছে সমতল, খোলা কৃষিজমিতে দুর্ঘটনাস্থল থেকে আগুন এবং ঘন কালো ধোঁয়া উড়ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: প্রিন্স

৩৪ লাখ টাকার ঋণ নিয়ে বিপাকে, হালুয়াঘাটে সাজাপ্রাপ্ত নারী গ্রেফতার

07 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মার্কিন নেভির এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

পোষ্টের সময় : ১১:৫৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫