০৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারে তুমুল সংঘর্ষ, ভারতে পালাল চার হাজার মানুষ

মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে চলমান তীব্র সংঘর্ষের জেরে গত চার দিনে প্রায় চার হাজার মানুষ ভারতে পালিয়ে এসেছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মিজোরামের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মিজোরামের স্বরাষ্ট্র সচিব ভানলালমাউইয়া জানান, শরণার্থীরা ঘন বনাঞ্চল অতিক্রম করে ভারতে প্রবেশ করেছেন। তাদের অনেকের আত্মীয়-স্বজন আগে থেকেই ভারতে বসবাস করছিলেন, ফলে তারা সেখানেই আশ্রয় নিয়েছেন। বাকিদের বিভিন্ন কমিউনিটি সেন্টারে আশ্রয় দেওয়া হয়েছে।

মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই দেশটিতে রক্তক্ষয়ী সংঘাত চলছে। এর আগেও মিজোরাম রাজ্যে ৩০ হাজারের বেশি শরণার্থী আশ্রয় নিয়েছে বলে জানা গেছে।

মিজোরামের একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, সাম্প্রতিক এই সংঘর্ষ দুটি চিন জাতিগোষ্ঠীভিত্তিক বিদ্রোহী সংগঠনের মধ্যে, যারা উভয়েই সামরিক শাসনের বিরোধী। সংঘর্ষের কেন্দ্র ‘চিনল্যান্ড’ নামক এলাকার নিয়ন্ত্রণ নিয়ে।

তিনি বলেন, সীমান্তের অপর প্রান্তের পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ, তাই নতুন আসা শরণার্থীদের ফিরিয়ে দেওয়া হয়নি।

এদিকে এএফপি জানায়, চীনের প্রভাব মোকাবেলায় ভারত মিয়ানমারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী। ফলে দেশটির সেনা অভ্যুত্থান নিয়ে দিল্লি এখনও প্রকাশ্যে কোনো নিন্দা জানায়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল কর্ণার’ উদ্বোধন

পাকিস্তানে বিক্ষোভের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

03 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মিয়ানমারে তুমুল সংঘর্ষ, ভারতে পালাল চার হাজার মানুষ

পোষ্টের সময় : ০৭:৩৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫