০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

ময়মনসিংহে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনার মূলহোতা যুবলীগ কর্মী মো. সোহেল মাহমুদকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। গতকাল বিকেলে জিআরপি থানা পুলিশের দায়ের করা নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হলে তিনি জবানবন্দি দেন।

এর আগে গতকাল রাতে নগরীর পাটগুদাম এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ এই যুবলীগ কর্মী মো. সোহেল মাহমুদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সোহেল মাহমুদ সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের আব্দুল হালিমের ছেলে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া আসামি সোহেল মাহমুদ মহানগর যুবলীগের সভাপতি রাসেল পাঠানের অনুসারী। রাসেল পাঠানের নির্দেশেই সোহেল মাহমুদসহ একটি সংঘবদ্ধ দল নাশকতার উদ্দেশ্যে ট্রেনে গান পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এই কাজের জন‍্য রাসেল পাঠান তাদের কাছে টাকা পাঠিয়েছিল। ওই টাকার ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ঘটনাটি প্রকাশ হয়। এরপরই গোপন সংবাদে অভিযান চালিয়ে সোহেল মাহমুদকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন‍্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ময়মনসিংহ জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় রেলওয়ে এলাকায় নিরাপত্তা ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

পুলিশ জানায়, গত বুধবার ভোররাতে ময়মনসিংহ জংশন স্টেশনসংলগ্ন ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা জারিয়া লোকাল ট্রেনে গান পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেন নাশকতাকারীরা। এ সময় দায়িত্বরত আনসার সদস্যরা ঘটনাটি টের পেয়ে তাৎক্ষণিক তা নিয়ন্ত্রণে নেন। পরে এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :

দল বা প্রশাসনের কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রিন্স

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, 'মাশরেকী' পদক পেলেন ঈশ্বরগঞ্জের মুজিবুর রহমান

30 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

পোষ্টের সময় : ১০:২৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫