০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ জেলার কৃত্রিম প্রজনন কার্যক্রমের মূল্যায়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০২৪-২৫ অর্থ বছরে ময়মনসিংহ জেলার কৃত্রিম প্রজনন কার্যক্রমের মূল্যায়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) ময়মনসিংহ টাউন হলে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

উক্ত মূল্যায়ন সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ বয়জার রহমান, পরিচালক, প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ শাহজামান খান, পরিচালক, কৃত্রিম প্রজনন দপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, ঢাকা ও ডাঃ মনোরঞ্জন ধর, পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ, ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, প্রকল্প পরিচালক, দুধ ও মাংস উৎপাদন এর লক্ষ্যে প্রুভেন বুল উৎপাদন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর, বংলাদেশ, ঢাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ডাঃ রুহুল আমিন, উপরিচালক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, ময়মনসিংহ।

আরও উপস্থিত ছিলেন, ড. মোঃ সফিকুর রহমান, উপপরিচালক, কৃত্রিম প্রজনন দপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, ডাঃ মেহেদী হাসান ভুইয়া, উপপরিচালক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, ঢাকা, ডাঃ মোঃ ওয়াহেদুল আলম হুমায়ুন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ময়মনসিংহ, ডাঃ এ.জেড. এম ওয়াহেদুল আলম শাহিন, জেলা ভেটেরিনারি অফিসার, ময়মনসিংহ।

স্বাগত বক্তব্য রাখেন ডাঃ মোঃ রুহুল আমিন, উপপরিচালক, জেলা ‍কৃত্রিম প্রজনন কেন্দ্র, ময়মনসিংহ এবং মুল্যায়ন পেপার পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন, ড. মোঃ নাজিমুল হাসান, থেরিওজেনোলজিষ্ট, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, ময়মনসিংহ। অনুষ্ঠানটি উপস্থাপনার মাধ্যমে পরিচালনা করে জনাব রিফাত জাহান, বৈজ্ঞানিক কর্মকর্তা, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, ময়মনসিংহ।

মুল্যায়ন সভায় শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর এর জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালকগণ সহ ময়মনসিংহ জেলার সকল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (এসএএলও), এফএএআই, এআই টেকনিশিয়ান গণ উপস্থিত ছিলেন।

এক নজরে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, ময়মনসিংহের কৃত্রিম প্রজনন তথ্যাবলী:

জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, ময়মনসিংহ

বার্ষিক কৃত্রিম প্রজনন মূল্যায়ন প্রতিবেদন

অর্থ বছর: ২০২৪-২০২৫

জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, ময়মনসিংহ, ২০২৪-২৫ অর্থ বছরে কৃত্রিম প্রজনন কার্যক্রমের উপর একটি বার্ষিক মূল্যায়ন সম্পন্ন করেছে। এই মূল্যায়নের মাধ্যমে জেলার গবাদিপশু প্রজনন খাতে প্রাপ্ত অগ্রগতি, সক্ষমতা এবং সাফল্যের একটি পরিস্কার চিত্র উপস্থাপন করা সম্ভব হয়েছে।

#মূল পরিসংখ্যান:

#মোট কৃত্রিম প্রজননের সংখ্যা:

২০২৪-২৫ অর্থ বছরে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের আওতাভুক্ত বিভিন্ন উপজেলায় মোট ১,১৮,০০০ (এক লক্ষ আঠারো হাজার) টি কৃত্রিম প্রজনন (AI) কার্যক্রম পরিচালিত হয়।এই বিপুল সংখ্যক প্রজনন কর্মকাণ্ড জেলার প্রজনন কাঠামোর সক্ষমতা ও দক্ষ ব্যবস্থাপনার পরিচায়ক।

#মোট গর্ভধারণের সংখ্যা:

উপরোক্ত কৃত্রিম প্রজননের মাধ্যমে মোট ৬১,৪৫০ (একষট্টি হাজার চারশত পঞ্চাশ) টি সফল গর্ভধারণ রেকর্ড করা হয়েছে। এটি ইঙ্গিত করে যে, মোট প্রজননের বিপরীতে উল্লেখযোগ্য সংখ্যক পশু গর্ভধারণে সক্ষম হয়েছে, যা প্রজনন প্রযুক্তির সফল প্রয়োগ নিশ্চিত করে।

# এ.আই ইনডেক্স (AI Index):

২০২৪-২৫ অর্থ বছরে প্রাপ্ত AI ইনডেক্স ছিল ১.৯, অর্থাৎ গড়ে প্রতি গর্ভধারণের জন্য ১.৯টি কৃত্রিম প্রজনন প্রয়োগ করতে হয়েছে। এটি একটি গ্রহণযোগ্য ও মানসম্পন্ন সূচক, যা পশু প্রজনন কর্মসূচির কার্যকারিতা ও দক্ষতাকে প্রতিফলিত করে।

# বিশ্লেষণ ও গুরুত্ব:

প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণে দেখা যায় যে, জেলার কৃত্রিম প্রজনন কার্যক্রম নির্ধারিত লক্ষ্যমাত্রার আলোকে সুচারুভাবে পরিচালিত হয়েছে। ১.৯ AI ইনডেক্স নির্দেশ করে যে, ফিল্ড পর্যায়ে প্রশিক্ষিত এ.আই টেকনিশিয়ানদের কার্যকরী প্রয়োগ, উন্নতমানের বীজ ও উপযুক্ত খামার ব্যবস্থাপনার সমন্বয়ে এই সফলতা অর্জিত হয়েছে। এই সাফল্য গবাদিপশুর জাত উন্নয়ন, দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা খাদ্য নিরাপত্তা, পুষ্টি উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে সরাসরি অবদান রাখছে।

সর্বোপরি, ২০২৪-২৫ অর্থ বছরে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, ময়মনসিংহ-এর প্রজনন কার্যক্রম ছিল অত্যন্ত ফলপ্রসূ ও কার্যকর।

প্রাপ্ত AI ইনডেক্স ও গর্ভধারণের হার ভবিষ্যতে আরও উন্নত করার লক্ষ্যে মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিং, প্রশিক্ষণ, জনসচেতনতা এবং প্রযুক্তি প্রয়োগ অব্যাহত রাখার প্রয়োজনীয়তা রয়েছে। এই কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করা হলে জাত উন্নয়ন ও গবাদিপশু উৎপাদনে ময়মনসিংহ জেলা দেশের অন্যতম অগ্রগামী জেলায় পরিণত হতে পারবে বলে আশা করা যায়।

Share this news as a Photo Card

ট্যাগ :

দল বা প্রশাসনের কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রিন্স

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, 'মাশরেকী' পদক পেলেন ঈশ্বরগঞ্জের মুজিবুর রহমান

30 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহ জেলার কৃত্রিম প্রজনন কার্যক্রমের মূল্যায়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পোষ্টের সময় : ০৩:৪১:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫