০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলে আবারো ইরানের হামলা: মৃত্যু বেড়ে ৮, আহত শতাধিক

ইসরায়েলে রবিবার রাতভর ইরানের চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। আহত হয়েছেন আরো ১০০ জনের মতো। এ ছাড়া এখনো নিখোঁজ রয়েছেন ৩৫ জন। খবর সিএনএন ও টাইমস অব ইসরায়েলের।

খবরে বলা হয়, দেশটির উত্তরের তামরা শহরে শনিবার গভীর রাতে একটি ক্ষেপণাস্ত্র পড়ে চারজন নিহত হন বলে জানিয়েছে পুলিশ। এর আগে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছিল, একটি আবাসিক ভবনে আঘাত হানায় তিনজন নিহত হয়েছে। এ ছাড়া ৮ বছর বয়সী আরো এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

পুলিশ জানায়, একটি অস্ত্র সরাসরি আঘাত হানার ফলে ৪০ বছর বয়সী দুই নারী, ২০ বছর বয়সী এক নারী এবং ১৩ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছেন।

এ ছাড়া একাধিক বাসিন্দা আহত হয়েছেন এবং ৩৫ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষজনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

এই হামলাগুলোর ফলে মধ্য ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ১০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলেও জানানো হয়েছে

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: প্রিন্স

৩৪ লাখ টাকার ঋণ নিয়ে বিপাকে, হালুয়াঘাটে সাজাপ্রাপ্ত নারী গ্রেফতার

07 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইসরায়েলে আবারো ইরানের হামলা: মৃত্যু বেড়ে ৮, আহত শতাধিক

পোষ্টের সময় : ১০:০৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫