০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পার্লামেন্টে আস্থা ভোটে পদচ্যুত ফ্রান্সের প্রধানমন্ত্রী

ফ্রান্সের পার্লামেন্টে আস্থা ভোটে পরাজিত হয়ে পদ হারালেন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। তাকে পদচ্যুত করার পক্ষে ভোট দিয়েছেন পার্লামেন্টের বেশির ভাগ সদস্য। ভোটে পরাজয়ের ফলে দায়িত্ব নেওয়ার মাত্র ৯ মাসের মাথায় পদ ছাড়তে হবে বাইরুকে। আস্থা ভোটে পরাজিত হওয়ার ফলে এখন ফ্রান্সের সরকারকেও ক্ষমতা ছাড়তে হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গতকাল আস্থা ভোটের আহ্বান করেছিলেন বাইরু নিজেই। সরকারের জাতীয় ঋণ নিয়ন্ত্রণের পরিকল্পনার পক্ষে সমর্থন আদায় করার লক্ষ্য ছিল তার। তবে ভোটাভুটিতে প্রধানমন্ত্রীকে পদচ্যুত করার পক্ষে ভোট পড়ে ৩৬৪টি। বিপক্ষে ভোট দেন ১৯৪ জন পার্লামেন্ট সদস্য। ২৫ জন সদস্য ভোটদানে বিরত ছিলেন।

ভোটের আগে পার্লামেন্টের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, সরকারকে টেনে নামানোর ক্ষমতা রয়েছে আপনাদের। তবে বাস্তবতাকে মুছে ফেলার ক্ষমতা নেই। বাস্তবতাকে দমন করতে পারবেন না। খরচ বেড়ে চলবে। আর ইতিমধ্যে অসহ্য হয়ে পড়া ঋণের বোঝা আরও ভারী হবে। ফ্রান্সের অস্তিত্ব এখন হুমকির মুখে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাইরুর ক্ষমতা হারানোর কারণে ফ্রান্সে চলমান রাজনৈতিক সংকট আরও গভীর হলো। সংকটে পড়েছেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁও। তাকে দুই বছরের কম সময়ের মধ্যে এখন পঞ্চম প্রধানমন্ত্রী বেছে নিতে হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জুলাই যোদ্ধাদের সাথে নিয়ে আমরা আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে চাই: তথ্য প্রতিমন্ত্রী

বৃষ্টিতে ভিজেই ময়মনসিংহে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা

05 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পার্লামেন্টে আস্থা ভোটে পদচ্যুত ফ্রান্সের প্রধানমন্ত্রী

পোষ্টের সময় : ০৫:৫৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫