০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টিতে ভিজেই ময়মনসিংহে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বৃষ্টি উপেক্ষা করে ময়মনসিংহে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে নগরীর বাইপাস মোড়ের জুলাই স্মৃতিস্তম্ভে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবীর সরকার।

পরে পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি জাহিদুল হাসান, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন, জেলা প্রশাসক সাইফুর রহমান, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং পুলিশ সুপার কামরুল হাসান।

এ ছাড়া বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা শহীদদের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জুলাই যোদ্ধাদের সাথে নিয়ে আমরা আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে চাই: তথ্য প্রতিমন্ত্রী

বৃষ্টিতে ভিজেই ময়মনসিংহে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা

05 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বৃষ্টিতে ভিজেই ময়মনসিংহে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা

পোষ্টের সময় : ০৮:৩৪:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬